লাশের নগরী দিল্লিতে আরো ৩৫০ মৃত্যু

করোনা ভইরাসের তাণ্ডবে বেসামাল অবস্থা ভারতের রাজধানী দিল্লির। গত একদিনে ভারতের রাজধানী দিল্লিতে আরো ২২ হাজার ৯৩৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৫০ জনের।

রোববার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

দেশটির রাজধানীতে বর্তমান রোগীর সংখ্যা ৯৪ হাজার ৫৯২ জন। শহরটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৭১৫ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ২৪৮ জনের।

প্রতিদিনের করোনা টেস্টে সংক্রমণের হার ৩০ দশমিক ৩১ শতাংশ। রোববার যা ছিল ৩২ দশমিক ২৭ শতাংশ। বর্তমানে মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। গত একদিনে দিল্লিতে আরটিপিসিআর এবং র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে মোট ৭৫ হাজার ৯১২টি টেস্ট করা হয়েছে।

রাজধানীতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ হাজার ৭১ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৯ লাখ ১৮ হাজার ৮৭৫ জন।

এ অবস্থায় প্রাদেশিক মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর