হেফাজতে ইসলাম বাংলাদেশের আগের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রথমে ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এর কয়েকঘণ্টার ব্যবধানে হেফাজত নেতারা ফেসবুক লাইভে এসে আরও দুই জনের নাম প্রকাশ করেন। এই ৫ জনের বাইরে আরও কয়েকজনকে আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। তাদের নাম আজ প্রকাশ করা হবে।
হেফাজত সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার(২৫ এপ্রিল) রাতে ঘোষিত ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সবশেষ কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকে।
আহ্বায়ক কমিটির অন্য ৪ জন হলেন- মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী। আগের কমিটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদীকে আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব পদ দেওয়া হয়েছে।
মহিবুল্লাহ বাবুনগরী আগের কমিটির প্রধান উপদেষ্টা আর নুরুল ইসলাম মহাসচিব ছিলেন।
আহ্বায়ক কমিটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করে হেফাজত নেতা আহসান উল্লাহ বলেন, আজ সোমবার আহবায়ক কমিটির সদস্য হিসেবে আরও কয়েকজনের নাম ঘোষণা করা হবে। আহবায়ক কমিটি কাউন্সিলের মাধ্যমে সারাদেশে নতুন কমিটি গঠন করবে।
বার্তাবাজার/পি