২ ঘন্টা পর বদলে গেলে হেফাজতের নতুন কমিটিও

হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি বিলুপ্ত ঘোষণার পর রোববার (২৫ এপ্রিল) দিনগত ২টার দিকে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। সেখানে মুহিবুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা করে আহ্বায়ক করা হয় জুনায়েদ বাবুনগরীকে। সদস্য সচিব হন নুরুল ইসলাম জিহাদী।

কিন্তুই এর মাত্র দুই ঘন্টা পরে আরও ২ নেতাকে যুক্ত করা হয় কমিটিতে। তারা হলেন, আল্লামা সালাউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

জানা যায়, রোববার দিনগত রাত পৌনে ২টার দিকে হেফাজতের সাবেক কমিটির এক শীর্ষ নেতা ৩ সদস্যের আহ্বায়ক কমিটির কথা জানান। এই কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর রাত পৌনে ৪টার দিকে সদ্যঘোষিত হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী তার ফেসবুক পেজে এসে এক ভিডিও বার্তায় পূর্বোল্লিখিত আহ্বায়ক কমিটিতে নতুন দুই সদস্য আল্লামা সালাউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করেন।

এর আগে রোববার রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে হেফাজতের প্রাক্তণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন আল্লামা বাবুনগরী।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর