বিলুপ্ত ঘোষণার পর ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের। উপদেষ্টা কমিটির পরামর্শ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকী।
নতুন ঘোষিত এই কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।
ইনআমুল হাসান ফারুকী জানান, ৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি শিগগিরই হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবে।
এর আগে রোববার (২৬ এপিল) রাত ১১টায় এক ভিডিও বার্তায় হেফাজতের কেন্দ্রেীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনের আমির জুনায়েদ বাবুনগরী।
ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ–পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ইনশাআল্লাহ আগামী দিনে আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম শুরু হবে।
বার্তা বাজার/এসজে