কুমিল্লায় প্রথম ডোজ টিকা শেষ, আছে বাকি দ্বিতীয়

কুমিল্লায় প্রথম ডোজ করোনা টিকার স্টক শেষ হয়ে গেছে। সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনা প্রতিরোধী এই টিকা আর কাউকে দেওয়া হবে না। তবে দ্বিতীয় ডোজের টিকা থাকায় সেটা দেওয়া হবে। টিকার স্বল্পতা সৃষ্টি হওয়ায় সরকারি নির্দেশনায় আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন রোববার (২৫ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে বলেন, টিকার স্বল্পতা থাকায় প্রথম ডোজের টিকা প্রদানের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে কাউকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। তবে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পর্যাপ্ত টিকা রয়েছে। কেবলমাত্র প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের বাকি থাকা দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আনুষ্ঠানিকতার মধ্যেদিয়ে গত ৭ ফেব্রুয়ারি কুমিল্লায় প্রথম ডোজের টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়। এর দুইমাস পর গত ৮ এপ্রিলে দ্বিতীয় ডোজের টিকা প্রদানের কাজ শুরু হয়। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে কুমিল্লায় এপর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৮২৯টি টিকা প্রদান করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর