ইরাকের করোনা হাসপাতালে আগুন: নিহত ৮২

ইরাকের রাজধানী বাগদাদের একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে লাগা আগুনে এখন পর্যন্ত কমপক্ষে ৮২ জন মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

আল জাজিরার খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাতে শহরের ইবনে খতিব হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি অক্সিজেন ট্যাংকারে বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। অপর দিকে আতঙ্কিত লোকজন ঘটনাস্থল ত্যাগ করছেন।

এ বিষয়ে ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কমপক্ষে ৩০ জন রোগী আইসিইউতে ছিলেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর