রাজধানীর পুরান ঢাকার বংশাল নতুন রাস্তার আতা মসজিদের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে বংশাল নতুন রাস্তার ৫ তলা আতা মসজিদে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বার্তাবাজার/ভিএস