ধৈর্যের পরীক্ষা নিচ্ছে করোনা: নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য বাঁচতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে।’

তিনি বলেন, প্রতিদিন সংক্রমণ ও মৃত্যু সংখ্যা এতটাই বেশি যে, আশঙ্কা দিন দিন বেড়ে চলেছে। সংক্রমণের গতি সীমা অতিক্রম করেছে। তিনি বলেন, ‘ভয় পাবেন না। তার চেয়ে সচেতন হন। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন।

রোববার ‘মন কি বাত’ অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, এখন করোনার সঙ্গে মোকাবিলার সময় এসেছে। দেশবাসীর কাছে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে করোনা। করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই জিততেই হবে। দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেধে কাজ করতে হবে।

তিনি বলেন, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে’।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর