কেরানীগঞ্জে বিকাশ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে সাগর (২৭) নামে বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) দুপুর তিনটার দিকে মালিবাগ রেলগেট মিনার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়াও প্রতারণার করে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল আদালতে নেওয়া হবে জানিয়েছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সুমন জিয়া বার্তাবাজারকে জানান, এরা গ্রাহককে কল করে কাস্টমার কেয়ারের পরিচয় দিয়ে “লটারি জিতেছেন” এমন প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেয় হাজার হাজার টাকা।
গত ১৮ ফেব্রুয়ারী আনিকা বুশরা নামক এক ব্যক্তি প্রতারণার শিকার হয়ে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই এরা বিশাল একটি চক্রমিলে প্রতারণার কাজটি করে যাচ্ছে। গণমাধ্যম এইসব প্রতারণা নিয়ে প্রায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে আপনাদের কাছে আহ্বান সচেতন থাকবেন। এরকম প্রতারকদের কবলে পড়লে পুলিশের সহযোগিতা নিবেন।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস