সদ্য প্রসব হওয়া বাচ্চার মরদেহ মিললো টয়লেটে, মাথায় আঘাতের চিহ্ন

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর তালতলী এলাকায় টয়লেট থেকে সদ্য প্রসব হওয়া এক অজ্ঞাত নবজাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৫ এপ্রিল) সকালে তালতলী এলাকায় সাত্তার কাজীর বাসার টয়লেট থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বার্তাবাজারকে নিশ্চিত করেন। উদ্ধার হওয়া নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান।

এলাকাবাসী জানান, সকালে স্থানীয় লোকজন প্লাস্টিকের বস্তা মোড়ানো রক্তাক্ত অবস্থায় নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে বাসার মালিক সাক্তার কাজীকে খবর দেয়। তিনি এসে তড়িঘড়ি করে বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দুরে জঙ্গলের ভিতরে নিয়ে নবজাতকের মরদেহ দাফন করেন।

মৃত্যু নিশ্চিত হওয়ার পর টয়লেটে ফেলে রাখা বাচ্চার দেহ। -বার্তাবাজার

মরদেহ দাফনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন। পরে এই নবজাতকের মরদেহ সুরতহাল পূর্বক ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মরদেহ দাফন কারী বাসার মালিক সাত্তার কাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এ বিষয়ে সাত্তার কাজীর সাথে ফোনে কথা বলার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জয়দেবপুর থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ মিরাজ আহমদ বার্তাবাজারকে বলেন, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ধারনা করা হচ্ছে জন্মের পর মাথায় আঘাত করে নবজাতকের মৃত্যু নিশ্চিত করে তারপরে মরদেহ গুম করার চেষ্টা করেন।

এঘটনায় জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর