কলমাকান্দায় পিক-আপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় তেজপাতা বোঝাই পিক-আপ ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পুরুষ (৫৫) বয়সী একজন নিহত হয়েছেন এবং খোকন (২৯) নামের এক যুবক গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত খোকন কলমাকান্দার রংছাতি হরিণাপুরী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে নেত্রকোনামুখী ভারতীয় তেজপাতা বোঝাই পিক-আপ ভ্যান উপজেলার পাগলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা সিএনজি সাথে সংঘর্ষর ঘটনা ঘটে। এতে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে গুরুতর আহত দুইজনকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসলে প্রায় ৫৫ বছর বয়সি এক পুরুষকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় খোকন নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত খোকনের জ্ঞান ফিরেনি।

কলমাকান্দা সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম এ ঘাটনার সত্যত্য নিশ্চিত করে বার্তাবাজারকে জানান, তেজপাতা সহ পিক-আপ ভ্যান ও সিএনজি জব্দ করা হয়েছে ও চালক পলাতক রয়েছে। আহতদের নেত্রকোনা সদর হাসপাতাল প্রেরণ করা হয়েছে এবং সেখানে একজন নিহত হয়েছে শুনতে পেরেছি। তবে তেজপাতা ভারতীয় কিনা তা জানা নেই।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর