মাগুরায় ৩ অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো চেয়ারম্যান

শ্রমিক সংকট ও চড়া মজুরির কারণে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না তিন দরিদ্র বর্গা চাষী। এতে বৈরি আবহাওয়ায় তাদের পাকা ধান জমিতেই নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে মাগুরার সদর উপজেলার জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ওই তিন দরিদ্র কৃষকের জমির ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিয়েছে।

ওই দরিদ্র তিন কৃষক হলেন মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের খোর্দ্দছোনপুর গ্রামের মেহেদী শিকদার,গোলাম শিকদার ও ছত্তার মোল্ল্যা।

রবিবার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন আ.লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
ওই তিন কৃষকের জমিতে যান। সেখানে গিয়ে মেহেদী শিকদারের ৪৩ শতক, গোলাম শিকদারের ১১০ শতক ও ছত্তার মোল্ল্যার ৬০ শতক জমির পাকা ধান কেটে দেন। পরে ধানের আঁটি মাথায় করে বাড়িতে পৌঁছে দেন তারা। এদিকে অপ্রত্যাশিত ভাবে বিনা মজুরিতে জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারায় আনন্দে আত্মহারা হয়ে যান দরিদ্র তিন কৃষক।

কৃষক মেহেদী শিকদার বলেন, এবছর ধানের ফলন ভাল হলেও চড়া মজুরির কারণে জমির ধান কাটতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছিল।চড়ামূল্যে শ্রমিক দিয়ে ধান কাটলে আমার উৎপাদন খরচ উঠবেনা। এই অবস্থায় জমির ধান বৈরী আবহাওয়ায় নষ্ট হচ্ছিল। আমাদের চেয়ারম্যান রফিক ভাইয়ের উদ্যেগে আমার জমির ধান কাটা হয়েছে।খুব উপকার হয়েছে আমার।

জগদল ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থনীয় সাংসদ সাইফুজ্জামান শিখর ভাইয়ের নির্দেশনায় অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি আমরা। বৈরী আবহাওয়ায় ও শ্রমিক সংকটে অসহায় ও দরিদ্র কৃষকের কষ্টের উৎপাদিত ধান যেন নষ্ট না হয় আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ধানকাটায় অংশ নেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মান্নান শিকদার,৭ং ওয়ার্ড আ.লীগ নেতা শাহাবুদ্দিন শিকদার,জেলা ছাত্রলীগ নেতা মফিজুর রহমান, মনিরুল ইসলাম,ইউনিয়ন কৃষকলীগ সভাপতি বাকিয়ার রহমান,জেল মৎস্যজীবি লীগের আহবায়ক দাউদ জোয়ার্দার।

তাছিন জামান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর