গলাচিপায় ইনজেকশন দিতে গিয়ে ধর্ষণ চেষ্টা, পল্লী চিকিৎসক গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রব মৃধা (৫৫) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে হরিদেবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গতকাল রাতে ওই গৃহবধু নিজে বাদী হয়ে রব মৃধাকে আসামী করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রব মৃধা হরিদেবপুর বাজারের নুপুর ফার্মেসীতে পল্লী চিকিৎসকের কাজ করতো। গতকাল শেষ বিকালে ওই গৃহবধু ওই ফার্মেসীতে জন্ম নিয়ন্ত্রনের ইনজেকশন দিতে গেলে রব মৃধা তাকে ধর্ষন চেষ্টা চালায়। এসময় গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রব দৌড়ে পালিয়ে যায়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, হরিদেবপুর এলাকা থেকে রব মৃধাকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর