কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে হেরোইনসহ মো. লিটন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে র‍্যাব- ১০ এর একটি আভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পারগেন্ডারিয়া এলাকায় এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে একটি মোবাইলফোন সহ নগদ ১ লক্ষ্য ৩৪ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর