চট্টগ্রাম বন্দর দিবস পালিত

চট্টগ্রাম বন্দরের ১৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী বন্দর দিবস পালিত হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মনোবল চাঙা রেখে স্বাস্থ্যবিধি মেনে নিরলস কাজ করার আহ্বান জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। আজ রোববার বন্দর দিবসে জাতীয় পতাকা উত্তোলনকালে তিনি এ আহ্বান জানান।

বন্দর চেয়ারম্যান বলেন, সরকার ঘোষিত লকডাউন চলাকালে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা দেশের সাপ্লাই চেইন নির্বিঘ্ন রাখার স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছেন। এ জন্য বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

বন্দর ভবন চত্বরে বন্দরের পতাকা উত্তোলন করেন বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম। করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে বন্দরের সদস্য, বিভাগীয় প্রধান ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

সুমন শাহ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর