মাস্ক পরা নিশ্চিতে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অনেকেই তা না মানায় কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

আজ রবিবার (২৫ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন এর নেতৃত্ব কেরাণীগঞ্জের কদমতলী, গোলামবাজার ও চুনকুটিয়াসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এসময় বেশ কয়েকজনকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাক্স ব্যবহার না করায় ১০০ থেকে ৩০০ টাকা জরিমানা করা হয় এবং বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিতে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

সানজিদা পারভীন বার্তাবাজারকে জানান, করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি কিছু জরিমানা করা হয়েছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসচেতনতায় মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর