সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরে লকডাউন নিয়ে কথা বলে ভাইরাল পথশিশু মারুফকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার জজকোর্ট এলাকা থেকে মারুফকে উদ্ধার করে মিরপুরের সরকারি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে করোনা টেস্ট শেষে আইনি প্রক্রিয়ায় সমাজসেবা অধিদফতরের মিরপুরের আশ্রয়কেন্দ্রে পাঠায়।
এর আগে বৃহস্পতিবার থেকে মারুফকে পাওয়া যাচ্ছিল না বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। পরে তার সন্ধান দেন পারভেজ হাসান নামে এক স্বেচ্ছাসেবী।
প্রসঙ্গত, গত সপ্তাহে একটি অনলাইন গণমাধ্যমের লাইভ চলাকালে ক্যামেরার ফ্রেমে চলে আসে মারুফ। সেখানে সে লকডাউনকে ভুয়া উল্লেখ করে তা বাতিলের দাবি জানায়। এরপর খুব্দ্রুত আলোচনায় চলে আসে এই পথশিশু।
বার্তা বাজার/এসজে