পুরান ঢাকায় বহুতল মসজিদে আগুন, কাজ করছে ৪ ইউনিট

রাজধানীর বংশালে বহুতল আতা মসজিদের ৫ম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০ টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রনে সেখানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আগুন ৫ম তলাতেই সীমাবদ্ধ আছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, আগুন ১০টা ৩০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস চারপাশ থেকে আগুন নেভানোর কাজ করেছে। আগুন পাঁচতলার বাইরে ছড়িয়ে পড়েনি।

তারা আরও জানান, তারাবির নামাজ শেষে মুসল্লিরা বের হওয়ার পর আগুন লেগেছে। ভেতরে লোকজন আটকে পড়ার আশঙ্কা নেই। তবে আগুন পুরোপুরি নেভানোর পর ফায়ার সার্ভিস ভেতরে ঢুকে আগুনের সূত্র বের করবে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর