বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গেছে সন্তানরা, কান্নায় ভারি বাতাস
রংপুর রেলওয়ে স্টেশন এলাকার আলম নগর মুসলিম পাড়া এলাকায় এক বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে গিয়েছে আপন সন্তানরা। বৃদ্ধা সেই মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।
এলাকাবাসী জানান, বৃদ্ধা খাইরুন নেছাকে রোববার (২৫ এপ্রিল) বিকেলে তার নাতিরা মেয়ে ফাতেমার বাসায় রাখতে আসেন। তার মেয়ে নিতে অস্বিকার করলে খাইরুন নেছার জায়গা হয় রাস্তায়।
পরে স্থানীয় ২ গণমাধ্যম কর্মী বিষয়টি নিয়ে ফেসবুক লাইভ করলে নজরে আসে জেলা প্রশাসন ও মেট্রোপলিটনের। তাদের নির্দেশনায় রাস্তা থেকে বৃদ্ধা খাইরুন নেছাকে সমাজ সেবা অধিদপ্তর নিজের তত্বাবধানে নিয়ে যায়।
রকি আহমেদ/ বার্তা বাজার/এস.আর