বগুড়ার নন্দীগ্রামে ট্রাক্টরের চাপায় এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার চাঙ্গুইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম নুর আমিন (৪০)। সে থালতা মাজগ্রাম ইউনিয়নের বিশারপাড়া গ্রামের জব্বার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাইসাইকেল যোগে সোনাকানিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চাঙ্গুইর নামক স্থানে অজ্ঞাত একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নুর আমিন।
থালতা মাজগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বার্তা বাজারের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খালিদ হাসান/ বার্তা বাজার/ শাহরিয়া