আবারও ৫ দিনের রিমান্ডে রফিকুল মাদানী

শিশুবক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ডিএমপির তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তেজগাঁও থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন জেলার মো. আবু সায়েম।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার তেজগাঁও থানায় ২৩ (৪) ২১নং মামলায় আদালতে রিমান্ড আবেদ করে পুলিশ। পরে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় রোববার পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ রফিকুল ইসলাম মাদানীর হাজতি নং৯৩৮/২১।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি মো. সালাহ্ উদ্দিন মিয়া জানান, কাশিমপুর কারাগার থেকে শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী বেলা ৩টার দিকে থানায় এসে পৌঁছে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর