রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে এক অজ্ঞাত যুবকের (৩২) মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার গভীর রাতে কেরাণীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকা মরদেহটি উদ্ধার করা হয়ে। পরে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। এসময় মরদেহটির পরনে ছিলো সাদা রঙের গেঞ্জি ও নীল জিন্সপ্যান্ট ছাড়াও হাতে কালো ফিতার ঘড়ি ছিলো।
এডভোকেট সুজন নামে এক ব্যাক্তি বার্তাবাজারকে জানান, তাদের বাড়ীর বিপরীতে একটি প্রাইভেট গাড়ী ও একটি মটরসাইকেলে করে ৪/৫ জন লোক মরদেহটি এখানে ফেলে যায়। প্রাইভেট কারটি ঘাটারচর মাঠ বা লুটের চরের দিক থেকে এসে মরদেহটি ফেলে মেইন রোড দিয়ে দ্রুত চলে যায়।
জাহাঙ্গীর নামে এক দোকানদার ও নাইট গার্ড কিছুটা দূর থেকে দেখে সবাই কে ডাক দেয় এবং মোড়ের পুলিশের গাড়ীকে অবগত করলে পুলিশের টহল দল উপস্থিত হয়ে এবং কেরানীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিতে মরদেহের সুরতহাল করে এবং মর্গে পাঠিয়ে দেয়।
এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম পিপিএম বার্তাবাজারকে বলেন, আমরা রোববার রাতে খবরপাই যে তারানগর এলাকার ঘাটারচর নামক স্থানে একটি যুবকের মৃতদেহ পরে আছে। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করি। মরদেহটির ঘাড় ও মাথায় থেতলে যাওয়া আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহটির পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। ঘটনার সঙ্গে জরিতদের বিরুদ্ধে তদন্ত চলছে।
রানা আহমেদ/বার্তাবাজার/ভিএস