‘মানবতার ইফতার বাজার’ উদ্বোধন করলেন সাভার উপজেলা চেয়ারম্যান

ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাসব্যাপী ‘মানবতার ইফতার বাজার’ এর শুভ উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। রবিবার (২৫ এপ্রিল) বিকালে সাভার সিটি সেন্টারের সামনে এই শুভ উদ্বোধন সম্পন্ন হয়।

এব্যাপারে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বার্তাবাজারকে জানান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব ভাই এর অনুপ্রেরণায় গতবছরও মাসব্যাপী ইফতার বাজার এবং সবজি বাজার এর আয়োজন করেছিলাম। এ বছর চলমান কঠিন লক ডাউনের কারণে এই ইফতার বাজার করতে বিলম্ব হলো। আজ আমরা এখানে সিটি সেন্টারের সামনে ৩শত অসহায় মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এছাড়া, আমার বসবাসের এলাকায় আরও ২শত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। এই কার্যক্রম পুরা রমজান মাসব্যাপী চলবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিউল্লাহ সুজন, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজামউদ্দিন টিপু, পৌর যুবলীগ নেতা রাজিম ভূইয়া মিশু প্রমুখসহ আরো অনেকে।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর