ভোলায় একসাথে মা-মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ

ভোলার লালমোহন উপজেলায় হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন মা ও মেয়ে।

রবিবার (২৫ এপ্রিল) ভোলা জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে হিন্দুধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর মায়ের নাম বিবি ফাতেমা ও মেয়ের নাম বিবি আয়শা রাখা হয়। পূর্বে মায়ের নাম ছিল কল্পনা রাণী দে ও মেয়ের নাম ছিল জয়া রাণী দে।

এরা লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা।

নও মুসলিম নারী বিবি ফাতেমা বার্তাবাজারকে বলেন, মেয়ে আয়শা ও তার চলাফেরা ছিল মুসলিমদের সাথে। সেখান থেকে সে বুঝতে পারেন ইসলাম একটি শান্তির ধর্ম। যার কারনে তারা নিজ ইচ্ছায় ও সজ্ঞানে আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামি শরিয়া মোতাবেক বাকি দিনগুলো কাঠাবেন। এবং সকলের কাছে দোয়াও চেয়েছেন।

আরিফ হোসেন/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর