বালিয়াকান্দিতে পথচারীদের মাঝে পুলিশের ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে বালিয়াকান্দি থানা পুলিশ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
রবিবার (২৫ এপ্রিল) বিকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামানের নেতৃত্বে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, থানার এস,আই, এ,এস,আই ও ফোর্সদের উপস্থিতিতে বালিয়াকান্দি বাজার, পুর্বমৌকুড়ী, আমতলা বাজারসহ বিভিন্ন স্থানে পথচারী ও নিন্ম আয়ের মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, নিন্ম আয়ের মানুষ ও পথচারীদের ইফতার পৌছে দেওয়ার লক্ষে রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে ৫টি থানা এলাকায় পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ভিএস