টেকনাফে ‘নাফ টিভির’ বিতর্কিত কর্মকাণ্ড বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
কক্সবাজারের টেকনাফে সাবরাং সমুদ্র সৈকতে ইয়াবার চালান লুটপাটের ঘটনায় ফেসবুক ভিত্তিক একটি ভূয়া চ্যানেলে সংবাদ প্রকাশে জের ধরে এক ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেছে। এছাড়াও এই ভূয়া চ্যানেলটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জেলেরা।
শনিবার বিকেলে টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় এক অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে দানু।
এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল এলাকায় বাসিন্দা হোসেন আহমদ, আলী আহমদ ও কবির আহমদ, মুন্ডার ডেইল জেলে ঘাটের বোট মালিক, শ্রমিক ও ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি বর্গ।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে দানু বার্তাবাজারকে বলেন, গত ২১ এপ্রিল টেকনাফ সাবরাং মুন্ডার ডেইল এলাকায় জেলে ঘাটে একটি মাদক চালান লুটপাটের ঘটনায় ‘নাফ টিভি’ নামক একটি ফেসবুক ভিত্তিক ভূয়া চ্যানেলে আমাকে জড়িয়ে প্রতিহিংসা মূলক একটি মুখ রুচক গল্প প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
প্রকৃত পক্ষে আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১নং ওয়ার্ডের ফতেলী পাড়ার নজিরের ছেলে মোহাম্মদ সেলিম। নির্বাচনকে সামনে রেখে আমাকে পরাজিত করতে কালো টাকার বিনিময়ে শক্তপুক্ত ভাবে মাঠে নেমেছে। যিনি অতীতে এলাকার এলাকার মানুষের খবর রাখেননি, নির্বাচনকে সামনে রেখে এই পর্যন্ত এলাকার বিভিন্ন প্রতিষ্টানে ভোটার দের মন জয় করতে লক্ষ লক্ষ টাকা ছিটাচ্ছে। তবু ভোটারদের আস্থা না দেখে একটি ভূয়া চ্যানেলকে পুজি করে আমার বক্তব্য বিহীন আমার বিরুদ্ধে ইয়াবা লুটপাটের অভিযোগ এনে এক তরফা গল্প প্রকাশ করে স্থানীয় প্রশাসন ও এলাকার লোকজনকে বিভ্রান্ত করতে তৎপর হয়ে উঠেছে।
ইউপি সদস্য দানু বলেন, প্রকাশিত গল্পটিতে লুট হয়ে যাওয়া ইয়াবার চালানটি খালাস ও নিরাপদ স্থানে পৌছানোর দায়িত্ব আমার ছিল উল্লেখ করা হয়েছে, যেটি সম্পূর্ণ মনগড়া ও মিথ্যাচার। গল্পে যারা বক্তব্য দিয়েছে সবাই তার ভাড়াটে স্বজন। এছাড়া সেখানে বিজিবির নামে টাকা নেওয়া কথা বলা হয়েছে, বিষয়টি সম্পূর্ণ মিথ্যাচার। দীর্ঘ দিন ধরে বিজিবি এখানে দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিতর্কিত সিনহা হত্যা মামলার আসামী প্রদীপের আমলের বির্তকিত চিহ্নিত দালাল চক্রটি প্রকৃত তথ্য তোলে না ধরে অপ-সংবাদ প্রকাশ করছে। এ প্রতিবেদনের বিষয়ে সুষ্ট তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নিতে সকল আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি।
অপরদিকে, আজ রবিবার সম্মিলিত জেলে সাবরাংবাসী এসব ভূয়া সংবাদ ও কথিত নাফ টিভি বন্ধের দাবীতে বিকেলে মানব বন্ধন করেছে। এতে সাবরাং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা এই ভূয়া কথিত নাফ টিভি চ্যানেলটির কর্মকাণ্ড আসল সাংবাদিকদের সমস্ত কর্মকাণ্ডকে ম্লান করে দিচ্ছে বলে উল্লেখ করেন। তাই এটি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
বার্তাবাজার/ভিএস