দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

করোনাকালে স্বাস্থ্যবিধি বজায় রেখে রাত ৯টা পর্যন্ত সকল দোকানপাট ও শপিং সেন্টার খোলা রাখা যাবে। রোববার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলন করে এই নির্দেশনার বিষয়ে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে রোববার থেকেই খোলা হয় সকল দোকানপাট। তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি।

এদিকে লকডাউনে দোকান খোলার ঘোষণা শুনেই সবাই ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। তোয়াক্কা করছেন না স্বাস্থ্যবিধির। লকডাউনের সময়টিতে মার্কেট শপিংমলে যেতে মুভমেন্ট পাস নেয়ার কথা থাকলেও সবার কাছে যেন অপ্রয়োজনীয় বিধি বলেই জানা গেছে।

এর আগে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মানতে না পারলে দোকান বন্ধ রাখতে হবে। তবে মার্কেট ও শপিংমলের কারণে করোনা সংক্রমণ বাড়ার যে শঙ্কা তা ক্রেতা বিক্রেতা উভয়ের সচেতনতার ওপরই নির্ভর করছে বলে মনে করে মালিক সমিতি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর