পুলিশের করা বিস্ফোরক মামলায় দুই চেয়ারম্যান গ্রেফতার
মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নে পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজি ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৫ এপ্রিল) রোববার দুপুরে লক্ষিপুর ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে পুলিশ তাদের গ্রেফতার করে মাদারীপুর আদালতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে ইউনিয়ন পরিষদ নিবার্চন নিয়ে পক্ষ বিপক্ষ তৈরী হয়। সে সময় থেকে আজ পর্যন্ত ইউনিয়নের কয়েক বংশ মিলে দুটি দলে বিভক্ত হয়। এরই জেরে গত শুক্রবার রাতে লক্ষিপুর বাজারে প্রভাব বিস্তার নিয়ে রক্তক্ষয়ি সংর্ঘষ হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ ব্যাপক পরিমাণে বোমা চার্জ করে। পুলিশসহ উভয় দলের ২২-২৫ জন গুরুতর আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ সংর্ঘষে কোটিকোটি টাকার মালামালসহ দোকান ও বাড়ি কুপিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। পরের দিন সকালে কালকিনি থানার এস আই আলী হোসেন বাদি হয়ে দুই চেয়ারম্যানসহ অনেকের নামে থানায় বিস্ফোরক মামলা দায়ের করেন। রবিবার সকালে খাশেরহাট তদন্তকেন্দ্রের আইসি ও মামলার আইয়ু আবদুল্লাহ আল মামুন একটি টিম নিয়ে তাদের আলাদা আলাদা স্থান থেকে গ্রেফতার করেন। এলাকায় শান্তি বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কালকিনি থানা অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল বার্তাবাজারকে বলেন, বিস্ফোরক মামলায় দুই চেয়ারম্যানসহ আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকা এখন শান্ত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস