দশমিনায় সেনাবাহিনীর উদ্যোগে স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ
ডায়রিয়া প্রার্দূভাবের কারণে পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের উদ্যোগে দশমিনা উপজেলা হাসপাতালে এক হাজার লিটার আইভি স্যালাইন ও ১০ হাজার লিটার রিফাইন করা বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে শেখ হাসিনা সেনা নিবাসের ৭ আর্টিলারি ব্রিগেড এর কমান্ডিং অফিসার ৪২ ফিল্ড এর মেজর জেনারেল জিয়াউর রহমানের পক্ষে এক হাজার লিটার আইভি স্যালাইন ও ১০ হাজার লিটার রিফাইন করা বিশুদ্ধ পানি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন লেফট্যানেন্ট কর্নেল খন্দকার মুনির হোসাইন।
স্যালাইন ও পানি বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ক্যাপটেন সানজিদুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শাহজাহান, পটুয়াখালীর সিভিল সার্জন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিপন, দশমিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজীজ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান, ওসি মোঃ জসীম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দশমিনা ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শাহিন হেসেন, দশমিনা প্রেসক্লাব সভাপতি রিপন কর্মকার প্রমূখ।
বার্তাবাজার/ভিএস