সাতক্ষীরায় ৩৩ ক্যারেট অপরিপক্ক আম জব্দ, ভ্রাম্যমাণ আদালতে বিনষ্ট

ঢাকায় প্রেরণ পূর্বে ক্যামিকেল দিয়ে পাকানো অপরিপক্ক আম জব্দ করেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসম্মূখে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বার্তাবাজারকে জানান, গত বৃহস্পতিবার উপজেলা কামটা এলাকার একটি বাগান থেকে ৩৩ ক্যারেট অপরিপক্ক আমগুলো জব্দ করা হয়। পরে আমগুলো উপজেলা পরিষদ গোড়াইনে রেখে দিলে সেগুলো ক্যামিক্যাল মিশানো বলে প্রমাণ পাওয়া গেলে সেগুলো রবিবার বিনষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে এই ধরনের অপিরপক্ক আম পেড়ে পাকানোর ব্যবস্থা করা হয়েছিল। যার কারনে এই অপিরপক্ক আমগুলো বিনষ্ট করা হচ্ছে।

আম বিনষ্ট করার কালে উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী মুক্তা মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর