বোয়ালমারীতে কলা বাগানে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ী আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের একটি কলা বাগান থেকে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ীকে আটক করেছে থানা বোয়ালমারী পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে ওই আটককৃত চার জুয়াড়ীর নামে এসআই সরোয়ার হোসেন বাদি হয়ে জুয়া আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১২।

আটককৃতরা হলো শেলাহাটি গ্রামের সাহেব আলী (৩৫), মাহাবুব মোল্যা (৩৫), সাতৈর গ্রামের মাসুদ শেখ (২৬) ও জাফর মোল্যা (৪৬)।

এসআই ছরোয়ার হোসেন জানান, শেলাহাটি গ্রামের সত্য রায়ের কলা বাগানে রাত একটার দিকে ওই জুয়াড়ীরা জুয়া খেলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ওদের সাথে থাকা আরো ৮ জন পালিয়ে যায়। এ সময় ঘটনা স্থান থেকে তিন বান্ডিল তাশ, একটি টস লাইট, নগদ ৩৭’শ টাকা জব্দ করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বার্তাবাজারকে বলেন, জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদেরকে জুয়া আইনে রোববার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর