‘হেফাজত সমঝোতার জন্য যতই আসুক অপরাধের শাস্তি পাবেই’

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতি কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধর্মীয় এই সংগঠনকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা সহিংসতা করেছে তারা যতই সমঝোতার জন্য আসুক অপরাধের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতেই হবে।

রোববার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ের সহিংতার সঙ্গে সস্পৃক্ত জঙ্গিরা হেফজাতসহ বিভিন্ন সংগঠনের সাইনবোর্ডে দেশে আবারো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ট হেফাজত ইসলাম একটি অরাজৈনতিক গ্রুপ। হঠাৎ করে তাদের রাজনৈতিক কর্মসূচি সন্দেহের কারণ হয়ে উঠেছে। তারা যে সহিংসতা করেছে সেজন্য তাদের শাস্তি ভোগ করতেই হবে।

মন্ত্রী আরও বলেন, যারা থানা, ভবন, এসিল্যান্ড অফিস, ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর পুড়িয়ে দিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে এসব সহিংসতায় মদদদাতাদের গ্রেফতারের আওতায় আনা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর