মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরা গরুর পঁচা মাংস বিক্রির দায়ে আল আমিন নামে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার সকালে নবীনগর পৌরসভার আলীয়াবাদ বাজারে মরা গরুর পচা মাংস বিক্রির সময় স্থানীয় মাংস ব্যবসায়ী আল আমিন কসাইকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করেন ভ্রাম্যমমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান।
পরে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে ফেলে চাপা দেওয়া হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আল আমিন কসাই জানান, এই মাংস সে জিনোদপুর বাজারের মুছা কসাইয়ের কাছ থেকে এনেছেন।
মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/পি