গত সাত বছরের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
হাফিজুর রহমান বলেন, আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অধিদফতরের মতে, এর আগে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়াবিদ আরো বলেন, চলমান তাপপ্রবাহ আরো ২-৩ দিন স্থায়ী হতে পারে। এর ফলে তাপমাত্রা আরো কিছু বাড়তে পারে।
বার্তাবাজার/ই.এইচ.এম