উলিপুরে মাদক সেবনের সময় আটক ৬

কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে।

রবিবার (২৫ এপ্রিল) আটককৃতদের দুপুরে বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের ফকির মোহাম্মদ পানাতিপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী শহিদুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে হাতে-নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, শাহীন আলম, এরশাদ আলী, কোবাদ আলী, কাশেম আলী ও জাহিদুল ইসলাম।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শিমুল দেব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর