২ পক্ষের দ্বন্দ্ব: প্রতিবন্ধী যুবককে লোহার রড দিয়ে বেদম মারধর

গাইবান্ধার নারায়নপুর এলাকায় দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে নিরীহ বাক ও শারিরীক প্রতিবন্ধী যুবক দুলাল মিয়া বেদম মারপিটের শিকার হয়েছেন। তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে।

আজ এ ব্যাপারে গাইবান্ধা থানায় তার বাবা মো. আনছার আলী ৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

তার দরিদ্র বাবা-মা প্রতিবন্ধী দুলাল মিয়ার ওপর নির্যাতন ও মারপিটের বিচার দাবী করেন। তারা বলেন, ছেলেটি হয়ত আর কখনো স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবে না।

অভিযোগে তিনি বলেন, কয়েকদিন ধরে এলাকায় দু’পাড়ার মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার রাতে দুলাল মিয়া ওষুধ কিনতে নারায়নপুর বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন নদীর ঘাটে আইজল হকের নির্দেশে তার পথ রোধ করে তাকে বেদম মারধর করে। পরে রামদা, লোহার রড, বাঁশের লাঠির আঘাতে তার হাঁটুর নিচের অংশের হাড় ভেঙ্গে মারত্মকভাবে জখম হয়।

এ সময় তার পকেট থেকে ওষুধ কেনার টাকা কেড়ে নেয় হামলাকারীরা। পরে অজ্ঞান অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে। খবর পেয়ে দুলালের আত্নীয় স্বজন সেখানে গিয়ে তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে।

সুমন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর