ধামইরহাটে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন ইউপি চেয়ারম্যান

নওগাঁর ধামইরহাটে অসহায় ও অসুস্থ্য এক কৃষকের ইরি বোরো ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান ও তার লোকজন।

রবিবার সকাল থেকে দুপুর ১২ টা ওই কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।

জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত মহব্বতপুর গ্রামের অসহায় কৃষক মো.আব্দুল জলিল দীর্ঘদিন অসুস্থতার সহিত দিন কাটাচ্ছে। এদিকে তার হরিতকিডাঙ্গা গ্রামের পশ্চিম মাঠে ৩৩ শতাংশ জমির ইরি ধান পেকে যায়। নিজে অসুস্থ্য থাকায় এবং অর্থ সংকটের কারণে ধান কাটামাড়া করতে পারছিলেন না ওই কৃষক। খবর পেয়ে ধামইরহাট ১নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামান ও তার লোকজন নিয়ে তার জমির ধান কেটে ঘরে তুলে দেন। এমন মহত কাজ করায় এলাকাজুড়ে প্রশংসায় ভাসছে চেয়ারম্যান কামরুজ্জামান।

ধান কাটামাড়াই কাজে অংশগ্রহণ করেন ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান, ইউপি সদস্য আনোয়ার হোসেন আনাজি, মিজানুর রহমান, আব্দুল মান্নান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো.রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা রফিকুল আতিক কনক প্রমুখ।

ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান বলেন, রোজা থেকে একজন অসুস্থ্য ও অসহায় মানুষের ধান কেটে ঘরে তুলে দিতে পেরেছি এতেই আমার বড় আত্মতৃপ্তি। ভবিষ্যতে এমন অসহায় ব্যক্তির সন্ধান পেলে আমরা তার পাশে ও দাড়াবো বলে জানান তিনি।

রেজুয়ান আলম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর