বগুড়ায় গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে আব্দুল হান্নান (৪৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে সদর উপজেলার এরুলিয়া শিকারপুর উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান জয়পুরহাটের কালাই উপজেলার কন্নিপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আব্দুল হান্নানসহ কয়েকজন কাঠ ব্যবসায়ী বগুড়া সদরের শিকারপুর উত্তরপাড়া গ্রামের জিয়া প্রামাণিকের একটি কড়ই গাছ কিনে নেয়। রোববার সকালে গাছ কেটে নেওয়ার জন্য লোকজন নিয়ে আসে। গাছ কাটার সময় একটি মোটা ডাল ভেঙে নীচে থাকা আব্দুল হান্নানের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি