আবারো করোনায় মৃত্যুর সেঞ্চুরি, নতুন শনাক্ত ২৯২২

গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩ জনে।

এছাড়া গত একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে আরো ২ হাজার ৯২২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, গত একদিনে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

বিজ্ঞপ্তি আরো বলা হয়, গত একদিনে করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।

উল্লেখ্য, ৬ দিন পর দেশে করোনায় মৃত্যুর সংখ্যা আবারো একশ ছাড়াল। এর আগে গত ১৯ এপ্রিল ১১২ জনের মৃত্যু হয়েছিল।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর