বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলামের নের্তৃত্বে রোববার(২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে বড়বিলা এলাকায় অভিযান চালিয়ে ৩ টি ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের বড়বিলা এলাকায় ২২ বিঘা ফসলি জমিতে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছিল প্রভাবশালী মাটিখেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ এপ্রিল রোববার সকাল সাড়ে ৭ টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা. সাবরিনা শারমিন।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৩ টি ট্রাক জব্দ করেন। পরে ট্রাক মালিক কলেজরোড এলাকার মো. লিটনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, আবাদি জমি নষ্ট করার অধিকার কারো নেই। এ ধরনের ঘৃণিত কাজ যারা করে তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। মাটিখেকোদের বিরুদ্ধে এটি শেষ অভিযান নয়।
রাশেদুল হক/বার্তাবাজার/পি