সরিষাবাড়ীতে ৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে মুরাদ হাসানের খাদ্য সামগ্রী

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির ব্যাক্তিগত তহবিল থেকে দরিদ্র অসহায় মানুষের মাঝে চতুর্থবারের মতো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, আলু, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

এসময় এ এস পি হারুন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা, কাউন্সিলর মোহাম্মদ আলী, তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম আল মামুন, উপজেলা যুবলীগের সদস্য ও কামরাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল খান সামিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় পিংনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৫ শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মোস্তাক আহমেদ মনির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর