মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্রক্রিয়াজাত করায় কারখানা মালিক ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, কোমল পানীয় ও জুস বিক্রির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

রোববার(২৫ এপ্রিল) মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌসের নির্দেশনায় সদর উপজেলার টাউন বাজার ও বেউথা এলাকায় অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও প্রক্রিয়াজাত করায় বিথী ফুডস প্রডাক্টস কারখানা মালিককে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য, কোমল পানীয় ও জুস বিক্রির অপরাধে যমুনা জেনারেল স্টোর, যমুনা স্টেশনারি ও দিলীপ স্টোরকে যথাক্রমে ৪ হাজার টাকা, ৮ হাজার টাকা ও ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নকল-ভেজাল প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসার, মানিকগঞ্জ।

মিলন মাহমুদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর