করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি ও মৃত্যু বেড়ে যাওয়ার ফলে এবারও ঈদুল ফিতরের জামাত উন্মুক্ত স্থান বা ঈদগাহে পড়ার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ঈদ জামাতের বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
গত বছরের ন্যায় এবারও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উল ফিতরের জামাত মসজিদে আদায়ের জন্য বলা হতে পারে।
এ বিষয়ে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গণমাধ্যমকে বলেন, এবার হয়ত ঈদের জামাতের বিষয়ে সিদ্ধান্ত গত বছরের মতোই হবে। আমারাও চাই গত বছরের মতোই সিদ্ধান্তটাই থাক। তবে সবকিছুই আলোচনা করেই আমরা ফাইনাল করব। পরশু দিন আমরা একটি অফিসিয়াল মিটিং করব, সেখানে আমরা সিদ্ধান্ত নেব।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত বারের চেয়ে এবারের পরিস্থিতি অনেক খারাপ। আমাদের সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সবাইকে বলেছি বসে একটা সিদ্ধান্ত নিন। গত বছর যে সিদ্ধান্ত ছিল সেটা ঠিক রাখবেন নাকি, আরো কঠিন পদক্ষেপ নিবেন, সভায় বসেই সিদ্ধন্ত নেয়া যেতে পারে।
বার্তাবাজার/ই.এইচ.এম