জয়পুরহাটে গরু চোর সন্দেহে পিটানোর অভিযোগে মেম্বার আটক

জয়পুরহাট সদর উপজেলার ধারকী গ্রামে গরু চুরির অভিযোগে তোতা মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে গায়ে আগুন ও শরীরে সিগারেটের ছ্যাকা দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১০ টার দিকে সদর উপজেলা বম্বু ধারকী গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃত ইউপি সদস্যের নাম রফিকুল ইসলাম (৫০)। সে সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, এটি গরু চুরির অভিযোগে শনিবার রাতে তোতা হোসেনকে বাড়ি থেকে কয়েকজন ডেকে আনেন। এরপর তাকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে দুই পায়ে আগুন ও হাতে সিগারেটের ছ্যাকা দিয়ে নির্যাতন চালায়। নির্যাতনের কোন এক সময় তোতা মিয়ার জ্ঞান হারালে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে জরুরী বিভাগে রেখে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় রবিবার দুপুরে ভুক্তভোগীর স্ত্রী ডলি বেগম বাদী হয়ে ইউপি সদস্য রফিকুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, মামলার পর বম্বু ইউপি সদস্য রফিকুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে আরও যারা জড়াত আছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মিলন রায়হান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর