সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার উপর হামলা, বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পৌর কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী মুঠোফোনে জানান, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাংচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করা হয়েছে।
এম এ মালেক/বার্তবাজার/পি