আগামী মাসের প্রথম সপ্তাহে করোনা টিকার ২১ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।
রোববার (২৫ এপ্রিল) বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভার পরে মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা জানান।
মহাপরিচালক বলেন, মে মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দিবে বেক্সিমকো। এছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাওয়ার অনিশ্চয়তার কথা গতকাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান (পাপন) উল্লেখ করে বলেছিলেন, টিকার জন্য সরকারকে শক্তভাবে কথা বলতে হবে।
বেক্সিমকো কবে টিকা দেওয়ার কথা স্বাস্থ্য অধিদপ্তরকে জানিয়েছে জানতে চেয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উত্তরে বলেন, গত পরশু বেক্সিমকো তাদের ২০ লাখ টিকার কথা জানিয়েছে।
এছাড়া দেশে ভারতের ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা এমন কোনো নিশ্চিত খবর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই বলে জানান সংস্থটির মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।
তবে দেশে নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের উপস্থিতির কথা তিনি গণমাধ্যমেই জেনেছেন। এ ছাড়া ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ করার বিষয়ে এখনো কোনা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।।
বার্তাবাজার/ই.এইচ.এম