বালিয়াকান্দিতে বীরমুক্তিযোদ্ধা-সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা পরিষদের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও মাস্ক তুলে দেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।

এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাষ্টার প্রমুখ।

এসময় উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের হাতে স্বাস্থ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর