জরুরি অবস্থা জারি না করে লকডাউন দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
তার দায়েরকৃত রিটে চলমান লকডাউন স্থগিত এবং আবারো লকডাউন না দেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানান, সোমবার (২৬ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
‘কেন এ রিট দায়ের করেছেন’ প্রশ্নের উত্তরে ইউনুছ আলী আকন্দ বলেন, জরুরি অবস্থা জারি না করে জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। এটা সংবিধান পরিপন্থি। এ কারণে রিট দায়ের করেছি।
বার্তাবাজার/ই.এইচ.এম