শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

মুহাম্মদ উল্যাহ সজীব, নোয়াখালী (সেনবাগ-সোনাইমুড়ী) প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে আজ ১৮ ই জুন মঙ্গলবার সমাপ্ত হলো নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন শহীদ আমান উল্যাহ পাবলিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচন ২০১৯। নির্বাচনে অভিবাবক ক্যাটাগরীতে ১৪৫০ ভোটে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দশ’জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

অন্যান্য ক্যটাগরীতে ইতিপূর্বে একাধীক প্রার্থী না থাকায় প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আবদুল মান্নান,দাতা সদস্য হিসেবে ফজলুল হক বিপ্লব,সংরক্ষিত মহিলা অভিভাবিকা সদস্যা হিসেবে ইসরাতজাহান, শিক্ষক প্রতিনিধি হিসেবে আবদুলমতিন, মাওঃ সাখায়েত উল্যাহ, সংরক্ষিত মহিলা শিক্ষিকা সদস্যা হিসেবে জেসমিন আক্তার,নির্বাচিত বলে ঘোষিত হয়েছেন। আজ অভিভাবক ক্যাটাগরীতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার হিসেবে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলী আশ্রাফ খান।

নির্বাচনে ৭২৬ ভোট কাষ্ট হয়।১৩৩ ভোট নষ্ট বলে গন্য হয়। এর মধ্যে ৩১৫ ভোট পেয়ে নূরুল হুদা আলমগীর প্রথম,২৯০ভোট পেয়ে আমিরুল ইসলাম দ্বিতীয়,২৮০ ভোট পেয়ে জালালুর রহমান তৃতীয়,এবং২৬৭ ভোট পেয়ে মোঃ নূরুল হুদা চতূর্থ স্থান অধিকার করে নির্বাচনে জয়লাভ করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট কেন্দ্রের পরিবেশ ছিল লক্ষণীয়ভাবে শান্ত। বিকেলে ফলাফল ঘোষণার পূর্বমূহুর্তে এলাকার উৎসুক জনতার ভিড়ে ধাক্কা ধাক্কিতে স্কুল গেইট ভেঙ্গে পড়ে যায়। এছাড়া আর কোন অপ্রীতিকর সংবাদ পাওয়া যায়নি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর