স্বাস্থ্যবিধি মেনে না চললে ভারতের মতো পরিস্থিতি হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অতীত থেকে শিক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে না চললে আমাদেরও ভারতের মতো পরিস্থিতি হবে।
রোববার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে বিগত সময়ে করোনা সংক্রমণ কমেছিল। যখন আবার উদাসীন ছিলো তখনই আবার করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে আবার করোনা সংক্রম বেড়েছে।
তিনি এসময় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি জোর আহ্বান জানান।